,

ব্রাহ্মণবাড়িয়ায় মাজার জিয়ারতে আসা যুবতীকে ধর্ষন! ধর্ষক আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় মাজার জিয়ারত করতে জেসমিন আক্তার (২৫) নামে নারীকে জোড় পূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজু আহম্মদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রাজু উপজেলার দক্ষিণ ইউপির নুরপুর গ্রামের হামদু মিয়ার ছেলে।সিসি ক্যামেরার ছবি দেখে ধর্ষক রাজুকে সনাক্ত করে পুলিশ।

শনিবার ধর্ষিতা গৃহবধূ নিজে বাদী হয়ে অত্র থানায় মামলা দায়ের করে। ধর্ষণের স্বীকার নারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানা গেছে, জেসমিন আক্তার ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। শুক্রবার রাতে ট্রেনে খড়ম পুর মাজার জেয়ারতের উদ্দেশ্যে আখাউড়ায় আসার সময় ট্রেনেই পরিচয় হয় ধর্ষক রাজুর সাথে। এরপর আখাউড়া স্টেশনে নেমে রাতের বেলায় সঠিকভাবে খড়মপুর যাওয়ার রাস্তা চিনতে পারছিলেন সে। তখন ধর্ষক রাজু তার দূর্বলতার সুযোগ নিয়ে জেসমিন কে বলেন, তার কাছে ভালো পীর ও কবিরাজ আছে সেখানে তাকে এক বাড়িতে নিয়ে যায়। তখন জেসমিন কে ভয়ভীতি প্রদর্শন পূর্বক জোড় করে ধর্ষন করে সকালে তাকে একা ছেড়ে দেয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষক রাজু পরিচয় সনাক্ত করতে অনেক কষ্ট করতে হয়েছে। পরে দোকানে সিসি ক্যামেরা ছবি দেখে তাকে সনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর