,

টিকিটের দাম কম উল্লেখ করে বিস্ময় প্রকাশ সালমান-ক্যাটরিনার ম্যানেজারের

news-image

ক্রীড়া প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউডের ভাইজান সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এই অনুষ্ঠানে প্রবেশ করতে হলে কমপক্ষে হাজার টাকা ব্যয় করতে হবে। এরপরও টিকিটের দাম কম উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেছেন সালমান-কযাটরিনার ম্যানেজার।

উদ্বোধনী এই অনুষ্ঠানে টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন এক হাজার টাকা ও সর্বোচ্চ ১০ হাজার টাকা। এ ছাড়া আছে আড়াই হাজার ও পাঁচ হাজার টাকার টিকিটও। টিকিটের এই দাম সাধারণ দর্শকদের কাছে অনেক হলেও আশ্চর্য হয়েছেন বলিউডের দুই তারকার ম্যানেজার। তারা এই এই আশ্চর্যের কথা প্রকাশ করেন বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেলকে।

সন্ধ্যায় শেখ সোহেল বলেন, ‘সালমান খান ও ক্যাটরিনা কাইফের ম্যানেজার ও প্রোডাকশন আমাকে প্রশ্ন করেছে, কেন তুমি এত কম দামে সালমান-ক্যাটরিনার টিকিট বিক্রি করছ। আমাদের যে ভিআইপি টিকিটের দাম ১০ হাজার, বাংলাদেশের ইতিহাসে সালমান-ক্যাটরিনার প্রোগ্রামে এত কম দামে কখনো হয়নি। এর আগে সালমান খান, শাহরুখ খানও আসছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ৫০-৬০ হাজার টাকা করে টিকিট বিক্রি হয়েছে। এই দামেও দর্শকদের আগ্রহ কেন কম, আমি তা বলতে পারব না।’

আগামীকাল রোববার বিকেল সাড়ে ৪টায় শুরু হবে উদ্ভোধনী অনুষ্ঠান। এর মধ্যে দিয়ে পর্দা উঠবে বিপিএলের সপ্তম আসরের। ১১ ডিসেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। পরের মাসে ১৭ জানুয়ারি ফাইনালের মধ্যে দিয়ে এই আসরের পর্দা নামবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর