সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহাদাত বিসিবির দুয়ারে দুয়ারে ঘুরছেন

news-image

স্পোর্টস ডেস্ক : শৃঙ্খলা ভঙ্গের কারণে কয়েকদিন আগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন শাহাদাত। আর তিন বছর বিসিবির কোনো টুর্নামেন্টেই খেলতে পারবেন না তিনি।

এদিকে এরই মধ্যে খেলার ডাক পেলেন কাতার টি-১০ লিগ থেকে। সেখানকার ডিসেন্ট রাইডার্সে খেলতে বিসিবির ছাড়পত্র পাওয়ার জন্যও উঠেপড়ে লেগেছেন শাহাদাত।

এই কারণে এখন ছাড়পত্রের জন্য বিসিবির দুয়ারে দুয়ারে ঘুরছেন শাহাদাত। এরইমধ্যে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী এবং পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের কাছেও যান তিনি।

জানা গেছে, এই দুই কর্মকর্তার কেউই শাহাদাতকে আশ্বস্ত করেননি। বরং তাকে ছাড়পত্র দিলে যে জটিলতার সৃষ্টি হবে সেটাই জানিয়েছেন।

উল্লেখ্য, শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আগেও ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন শাহাদাত হোসেন। বিসিবি পরে মানবিক কারণে কিছুটা ছাড়ও দিয়েছিল তাকে। এবার মনে হয় আর তেমন কিছু হচ্ছে না!

গত ১৭ নভেম্বর খুলনায় জাতীয় লিগের ম্যাচে বল ঘষে উজ্জ্বল করা নিয়ে কথা কাটাকাটির জের ধরে অলরাউন্ডার সানিকে মাঠেই মারধর করেন শাহাদাত। যাতে আচরণবিধি লেভেল ৪ ভঙ্গ হয়েছিল।

তাৎক্ষণিক ম্যাচ রেফারি শেষ দুই দিনের জন্য ম্যাচ থেকে বহিষ্কার করেন শাহাদাতকে। পরে টেকনিক্যাল কমিটি বড় শাস্তি দেয় শাহাদাতকে। ২ বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয় শাহাদাতকে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী