,

সড়কের সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ॥ আশুগঞ্জ আঞ্চলিক সড়ক॥

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-সদর-আড়াইসিধা-তালশহর আঞ্চলিক ৮ কিলোমিটার সড়কের সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ সড়কটিতে নিম্নমানের বালু, খোয়া, পাথর ও বিটুমিন ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্ন মানের সামগ্রী ব্যবহারের কারণে জনপ্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসী নির্মান কাজে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। পরে গত বুধবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, সদর ইউনিয়নের চেয়াারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন ও এলজিইডির উর্ধ্বতন কর্মকতাদের মধ্যস্থতায় নির্মান কাজ চালু করে ঠিকাদার। তবে আজ শুক্রবার সকালে গিয়ে দেখা যায় ঠিকাদার তার নিজের ইচ্ছেমত নিম্নমানের সামগ্রী দিয়েই কাজ করছে।নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে সড়কটি সংস্কারের ৬ মাসের মাথায়ই চলাচলের অনুপোযোগী হয়ে পড়বে জানিয়েছেন স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দক্ষিণ এলাকায় ৫টি ইউনিয়ন ও জেলা সদরের সাথে আঞ্চলিক যোগাযোগের একমাত্র সড়ক আশুগঞ্জ-সদর-তালশহর সড়কটি। সড়কটি দিয়ে উপজেলার ৫ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ যাতায়াত করে। প্রতিদিন প্রচুর পরিমানে ট্রাক ও ট্রাক্টর চলাচল করে এই সড়কটি দিয়ে। দীর্ঘদিন ৭ বছর পর সড়কটির সংস্কার কাজ শুরু হয়। স্থানীয় সরকার অধিদপ্তরের অধীনে এফ.ডি.ডি.আর.আই.আর.পি প্রকল্পের অধীনে ৮ কিলোমিটার এই সড়কের কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৫ কোটি ২৭ লাখ টাকা। সড়কটির কাজ শেষ করার কথা রয়েছে ২০২০ সালের ১৯ মার্চ। চলতি বছরের নভেম্বরে শুরু হয় সড়কটির নির্মাণ কাজ। সড়কটির শুরুর পর পরই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠে।

আশুগঞ্জ উপজেলা প্রকৌশলী মোসা. মরিয়ম আখতার জানান, নিম্নমানের কাজের বিষয়ে আমরা খতিয়ে দেখছি। কিছু নির্মাণ সামগ্রীতে সমস্যা থাকার কারণে ইতোমধ্যেই আমরা ঠিকাদারকে চিঠি দিয়েছি। তারপরও যদি ঠিকাদার নিম্নমানের কাজ করে থাকে তাহলে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। তবে আমাদের কেউ নিম্নমানের কাজে সহায়তা করছে, বিষয়টি সঠিক নয়।এলাকাবাসীর দাবি সড়কটিতে সঠিক মানের সামগ্রী দিয়ে সড়কটির নির্মান কাজ করা হোক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা