,

মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১৫

news-image

নারায়ণগঞ্জের সীমানাধীন চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে হুমায়ন বন্দুকছি নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ যাত্রী নিখোঁজ রয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।নিহত হুমায়ন বন্দুকছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুল হাই বন্দুকছির ছেলে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিক জানান, আনুমানিক রাত ১টার দিকে নারায়ণগঞ্জ অংশের মেঘনা নদীতে দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক যাত্রী নিহত হন এবং ১৫ জন যাত্রী নিখোঁজ বলে শুনেছি। ঘটনাস্থলে কুয়াশা কেটে গেলে নৌপুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যাবেন। ঘটনার পর দ্রুত দুটি লঞ্চ নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ায় আটক করা যায়নি বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর