,

বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ

news-image

নিউজ ডেস্ক : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ দেখা যায়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের।

ধারণা করা হচ্ছে যুবদলের কর্মসূচি থাকার কারণেই বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা সংস্থারও অতিরিক্ত সদস্যরা অবস্থান করছেন।

যদিও যুবদল তাদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি কোন এলাকায় পালন করবে তা জানায়নি।

যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন মামুন বাংলানিউজকে বলেন, বিক্ষোভ কোন এলাকায় হবে তা এখনো ঠিক হয়নি।

এদিকে বিএনপির দলীয় কার্যালয়ের ভেতরে যৌথসভা শুরু হয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করছেন। সভা শেষে মহাসচিবের ব্রিফিং করার কথা রয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আজ তাদের একটি কর্মসূচি রয়েছে। এজন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেখানে পুলিশ সবসময় মোতায়েন থাকে, এখনও রয়েছে। কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে পুলিশ তখন আইন অনুযায়ী কাজ করবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা