,

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৌবাহিনীর ঘাঁটিতে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ওই ঘাঁটির একটি ভবনের শ্রেণিকক্ষে ওই ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, ফ্লোরিডার পেনসাকোলায় মার্কিন নৌঘাঁটি এক বন্দুকধারী এ ঘটনা ঘটান। স্থানীয় শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, এই গুলির ঘটনায় সাত জন আহত হয়েছেন। তাদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবিসি জানায়, ওই বন্দুকধারীকে ঠেকাতে দুই কর্মকর্তা পাল্টা গুলি ছোড়েন। গুলি বিনিময়ের সময় ওই দুই কমকর্তাও আহত হন। দুজনেই গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

এ ঘটনার পর মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির নাম প্রকাশ করা হবে না। তবে ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে কি না, তা উল্লেখ করা হয়নি।

মার্কিন ওই নৌঘাঁটিতে ১৬ হাজারেরও বেশি সামরিক ও প্রায় সাড়ে ৭ হাজার বেসামরিক সদস্য আছেন।

এর আগে গত বুধবার হাওয়াইয়ের পার্ল হারবার সামরিক ঘাঁটিতে এক নাবিকের গুলিতে দুজন কর্মী নিহত হন। এরপর আবার একই ধরনের ঘটনা ঘটল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর