,

দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

news-image

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়াণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা-ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন।

গতকাল শুক্রবার রাত ১টার দিকে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হুমায়ন বন্দুকছি। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুল হাই বন্দুকছির ছেলে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.মোস্তাফিক জানান, গতকাল শুক্রবার আনুমানিক রাত ১টার দিকে দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক যাত্রী নিহত হন এবং ১৫ জন যাত্রী নিখোঁজ হয়।

ঘটনার পর লঞ্চ দুটি দ্রুত নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ায় আটক করা যায়নি। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে বলেও জানান কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর