,

কারওয়ান বাজারের পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

news-image

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার ১৫তলা ভবনের ১৪তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রাথমিক ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। এর আগে শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ৯টা ২৬ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। যা সকাল ১০টা নাগাদ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের লিডার জীবন মিয়া আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ২৬ মিনিটের দিকে ভবনটির ওপর থেকে ধোঁয়া বের হতে দেখি। এরপর পুরো এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এসময় রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়। এর কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

চ্যানেল২৪ ও বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর