,

অস্ট্রেলিয়ার ওয়েলস অঙ্গরাজ্য ভয়াবহ দাবানলে পুড়ছে

news-image

অনলাইন ডেস্ক : ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য। বাতাসের গতির সঙ্গে পাল্লা দিয়ে আগুন ছড়িয়ে পড়ছে। নতুন করে শতাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তাকর্মীরা। আগুনের তীব্রতা বাড়ার কারণে সতর্কতা জারি করা হয়েছে পুরো অঙ্গরাজ্যে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নতুন করে একশো’র বেশি জায়গায় জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দুই হাজারেরও বেশি দমকলকর্মী। একই সঙ্গে বিমানের মাধ্যমেও পানি ছিটানোর কাজ চলছে। এ অবস্থায় সিডনিতে আবারও ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকায় জনসাধারণকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

অধিকাংশ জায়গায় দাবানলের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ঘর-বাড়ির পাশাপাশি পুড়ে ছাই হয়ে গেছে বনভূমি। অব্যাহত দাবানল সিডনির আশপাশেও ছড়িয়ে পড়ছে। দাবানলে পুড়ছে গাছ ও প্রাণহানি ঘটছে পশুপাখির। ধোঁয়ার মাত্রা বেড়ে যাওয়ায় দূষিত হয়ে উঠছে সিডনির বাতাস।

সংশ্লিষ্টরা জানান, ধোঁয়ায় গত সপ্তাহে শহরের হাসপাতালে রোগী ভর্তির পরিমাণ ১০ শতাংশ বেড়েছে। চলতি বছরের দাবানলে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য। এরই মধ্যে সেখানকার প্রায় ১৬ লাখ হেক্টর জমি পুড়ে গেছে। এ ছাড়া কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া ও তাসমানিয়া অঙ্গরাজ্যের কিছু কিছু এলাকা এখনো জ্বলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর