,

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাফনের কাপড় পরে আপন হিজড়ার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ‍মুক্তির দাবিতে কাফনের কাপড় পরে জহিরুল ইসলাম আপন নামের একজনকে ঘুরে বেড়াতে দেখা গেছে। তিনি আপন হিজড়া নামে পরিচিত। গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাকে দেখা যায়।

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ঢাকা এসেছেন বলে জানা গেছে। জিয়া পরিবারের জন্য সবোর্চ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত জানিয়েছেন জহিরুল ইসলাম আপন।

আপন হিজড়ার হাতে দুইটি প্ল্যাকার্ডও দেখা গেছে। এর একটিতে লেখা-‌‘দেশ নেত্রীর মুক্তি চাই’ এবং অন্যটিতে ‌‘খালেদা জিয়ার মুক্তি চাই’। শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে চলার পথে খালেদা জিয়ার মুক্তিসহ রাজনৈতিক স্লোগানও দেন আপন।

বিএনপি কার্যালয়ের সামনে সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের জহিরুল ইসলাম আপন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমি রাজপথে নেমেছি। এখন এই ডিসেম্বর মাসে আমাদের একটাই দাবি- খালেদা জিয়ার মুক্তি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর