,

নাচ থামানোয় তরুণীর মুখে গুলি

news-image

বিয়ের অনুষ্ঠানে গানের তালে তালে নাচছিলেন দুই তরুণী। কিন্তু এর মধ্যে হঠাৎ নাচ থামানোর কারণে রেগে এক তরুণীর মুখে গুলি করেছেন এক ব্যক্তি।

গত রোববার ভারতের উত্তর প্রদেশের চিত্রকূট গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে শুক্রবার।

ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের মঞ্চে নাচছেন দুই তরুণী। এক পর্যায়ে তারা থেমে যান। আর তার কিছুপরই গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মুখে হাত চেপে ধরে নিচে বসে পড়েন এক তরুণী।

পুলিশ বিবিসি’কে জানিয়েছে, তারা ভিডিওতে হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে। ওই ব্যক্তি পালিয়েছে। তবে তাকে শিগগিরই গ্রেফতার করা হবে।

বন্দুক হামলার স্বীকার তরুণীর পরিচয় জানাগেছে। তার নাম – হিনা। ঘটনার সময় তার পাশে থাকা আরেক তরুণী পুলিশকে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা উভয়ই গানের তালে তালে নাচছিলাম। এ সময় একজন লোক আমাদেরকে নাচ থামাতে বলে। এরপর আমরা নাচ থামাই ও গানও বন্ধ করে দেই। এর কিছুক্ষনের মধ্যেই ওপর এক লোক হিনাকে লক্ষ করে তার মুখে গুলি ছোঁড়ে।’

ভারতে অনেক জায়গাতেই বিয়ের অনুষ্ঠানে সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিয়ের অনেক অতিথিই সঙ্গে বন্দুক নিয়ে যান ফাঁকা গুলি ছুড়ে আনন্দ উৎযাপনের জন্য। তবে আনন্দ উদযাপনের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করায় সহিংসতার ঘটনা ঘটছে অহরহই।

২০১৬ সালেও ঠিক একই রকম এক ঘটনায় পাঞ্জাব প্রদেশে বিয়ের অনুষ্ঠানে নাচের সময় গুলিতে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছিল।

বিয়েবাড়িতে মর্মান্তিক মৃত্যুর অন্যান্য আরো কয়েকটি ঘটনা ঘটেছে দুর্ঘটনাবশত। ২০১৬ সালে হরিয়ানায় বিয়ে বাড়িতে গুলি ছুড়ে আনন্দ উদযাপন করতে গিয়ে বরের ফুপুসহ তিনজন নিহত হয়েছিল।

২০১৮ সালেও একটি বিয়ের পার্টিতে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ করতে গিয়ে দুর্ঘটনাবশত এক প্রতিবেশী নিহত হওয়ার অভিযোগে পুলিশ এক ব্যক্তিতে গ্রেফতার করে।

ভিডিওটি দেখুন:

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা