,

এসএ গেমসের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : এসএ গেমসের ক্রিকেট ইভেন্টে দারুণ গতিতে ছুটে চলেছে বাংলাদেশের মেয়েরা। এখন পর্যন্ত অপরাজিত টাইগ্রেসরা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শুক্রবার নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে লঙ্কানরা।

পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে শুক্রবার (৬ ডিসেম্বর) স্বাগতিক নেপালকে ৪১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৮ রান তোলে লঙ্কানরা। ৯ উইকেট হারিয়ে ৭৭ রান তোলে স্বাগতিকরা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল সালমা খাতুনের দল। স্বাগতিক নেপালকে ১০ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে পৌঁছে বাংলাদেশ। সবশেষ মালদ্বীপকে মাত্র ৬ রানে গুটিয়ে দিয়ে ২৪৯ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।

আসরের একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনাল খেলবে বাংলাদেশ। স্বর্ণ জয়ের এটাই বড় সুযোগ বাংলাদেশের মেয়েদের। আগামী রোববার (৮ ডিসেম্বর) ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শনিবার (৭ ডিসেম্বর) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নামবে নেপাল ও মালদ্বীপ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর