,

মিয়ানমার ফেরত দিল ১৭ বাংলাদেশি জেলেকে

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমার জলসীমায় চলে যাওয়া ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিন সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিনের কাছে জেলেদের হস্তান্তর করেন।

এর আগে মিয়ানমারের সীটওয়েতে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের কাছে তাদেরকে হস্তান্তর করেন মিয়ানমার কর্তৃপক্ষ।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার সাইদুল ইসলাম জানান, সেন্টমার্টিনের আনুমানিক ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জল সীমানায় এ হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যরা এ হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশি ১৭ জেলেসহ মাছ ধরার একটি ট্রলার মিয়ানমার জলসীমায় ঢুকে পড়লে তাদেরকে আটক করে মিয়ানমারের নৌবাহিনী। পরে ইঞ্জিন বিকল হওয়ার বিষয়টি বুঝতে পেরে তারা বাংলাদেশ দূতাবাসকে জেলেদের বিষয়টি জানান।

দূতাবাসের মাধ্যমে কোস্টগার্ডের সহায়তায় জেলেদের ফেরতের প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানান তিনি।

জানা গেছে, মাসুদ ফিশিং নামের ট্রলারটির জেলেরা ভোলা, চরফ্যাশন ও লক্ষ্মীপুরের বাসিন্দা। গত ২৯ নভেম্বর মাছ ধরার জন্য বের হয়ে তারা বঙ্গোপসাগরের সেন্টমার্টিন অংশে চলে যায়। একপর্যায়ে তাদের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে মিয়ানমার জলসীমায় চলে যায়। বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করে মিয়ানমার নৌবাহিনী।

এর আগে ২৯ নভেম্বর বাংলাদেশের সমুদ্র সীমানায় অবৈধভাবে ঢুকে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ মাঝি-মাল্লাকে আটক করেছিল বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর