বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্মোচন হল জল-জীবন নাটকের ব্যানার

news-image

নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ‘জল-জীবন’ নাটকের ব্যানারের মোড়ক উন্মোচন। শুক্রবার রাজধানী কাওলার নিজস্ব মহড়া কক্ষে সবার জন্য উন্মুক্ত করা হয় কোলকাতা দ্বিতীয় আর্ন্তজাতিক শিশু নাট্য উৎসবে প্রদর্শিত হতে যাওয়া জল-জীবন নাটকের ব্যানার।

আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর কোলকাতায় সল্ট লেকে বিশ্বের ১৩ টি দেশ নিয়ে আয়োজিত শিশুনাট্য উৎসবে বাংলাদেশ থেকে অংশগ্রহন করছে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ওয়াদুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি বিশ্বদর্বারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা কাব্য বিলাস নাট্য গোষ্ঠীকে অভিনন্দন জানান। তার বক্তব্যে তিনি বলেন, আশারাখি নাট্য উৎসবে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বাংলাদেশের মান উজ্জ্বল করবে। এছাড়া আরো উপস্থিত ছিলেন, গীতিকার ও অধক্ষ্য মিজানুর রহমান ভূইয়া, সমাজ সেবক মনির হোসেন মনির, সাংবাদিক মাসুদ রানাসহ আরো অনেকে।

আগামী ৮ ডিসেম্বর কাব্য বিলাসের ১৫ সদস্যের দল কোলকাতার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে। ১২ ডিসেম্বর কাব্য বিলাস নাট্য গোষ্ঠী রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় মঞ্চায়ন করবে জল-জীবন নাটক। দরিয়া পাড়ের মানুষের জীবনের প্রতিচ্ছবি বাস্তব ভাবে ফুটিয়ে তুলতে গত তিন মাস দলের সবাই নিরলশ পরিশ্রম করেছে। উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১৪ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী