,

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রমৈত্রীর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

news-image

বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ ও আলোচনা সভা। সন্ধ্যায় কমরেড নজরুল ইসলামের মেড্ডাস্থ বাসভবনে আয়োজিত আলোচনা সভায় জেলা ছাত্রমৈত্রীর আহ্বায়ক মুহুয়া শারদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক ছাত্রমৈত্রীর নেতা কমরেড নজরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাহিম মুনতাসির, সানিউর রহমান, জুবায়ের আহমেদ, আসাদ ইসলাম অন্তু, মোঃ জিহাদ, সাব্বির আহমেদ, সাইফুল ইসলাম ও ইমন মিয়া।
সভায় বক্তারা ২০১০ শিক্ষানীতি দ্রুত বাস্তবায়ন করে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। জামাত-শিবির সহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান, একই সাথে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ করে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, ব্রাহ্মণবাড়িয়া শহরে বিভিন্ন রাস্তাঘাট দ্রুত সংস্কার করে নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবী জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর