,

প্রিয়াঙ্কার ডায়েট চার্ট

news-image

বিনোদন ডেস্ক : তামিল ‘ঠামিজান’ চলচ্চিত্রের মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়ার অভিষেক ঘটে। হিন্দি চলচ্চিত্রে তিনি সানি দেওলের বিপরীতে `দ্য হিরো’ ছবির মাধ্যমে প্রবেশ করেন।

৩৭ বছর বয়সেও ‘দেশি গার্ল’ খ্যাত এই নায়িকা বলিউড এবং হলিউডে সমানভাবে কাজ করছেন।

প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের সুষম খাবার রেখে নিজেকে ফিট রেখেছেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে আসে প্রিয়াঙ্কা চোপড়ার ডায়েট চার্ট। জানা যাচ্ছে, সারাদিন তরতাজা থাকতে এবং শরীর সুস্থ রাখতে সকাল থেকে স্থাস্থ্যসম্মত খাবার দিয়ে দিন শুরু করেন তিনি।

সকালে ওমলেট এবং অ্যাভোকাডো টোস্ট খান তিনি। তবে দিল্লি কিংবা মুম্বাইতে থাকলে সকালে মাঝে মধ্যে প্রিয়াঙ্কা পরোটা খেয়ে ফেলেন।

দুপুরের খাবারে রুটি, ডাল, ঢেড়শের তরকারি এবং ফুল কপির তরকারি খান। শুটিংয়ে থাকলে সালাদ, গ্রিল করা মাছ এবং বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি খেয়ে দুপুরের খাওয়া সারেন তিনি।

বিকেলের দিকে হালকা ধরনের স্ন্যাক্স খান তিনি। রাতে শুধুমাত্র স্যুপ খেয়ে কাটিয়ে দেন নিক-ঘরণী।

এসবের পাশাপাশি প্রতিদিন শরীর চর্চা করে তবেই নিজেকে সুস্থ রাখেন প্রিয়াঙ্কা। সে মুম্বাই বা দিল্লিতে হোক কিংবা নিউ ইয়র্কে।

বিয়ের পর মুক্তি পায় প্রিয়াঙ্কা চোপড়ার সিনেমা ‘দ্য স্কাই ইস পিঙ্ক’। এই সিনেমায় ফারহান আখতার, জায়রা ওয়াসিম এবং রোহিত শরফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর