বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৃজিত-মিথিলার বিয়ে আজ সন্ধ্যায়!

news-image

বিনোদন ডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি।

আজ শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ে হবে বলে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।
জানা গেছে, আজ ৬ ডিসেম্বর সন্ধ্যায় রেজিস্ট্রি করে মালাবদল করবেন সৃজিত-মিথিলা। রেজিস্ট্রি হবে দক্ষিণ কলকাতার এক ফ্লাটে।

সৃজিত পরবেন পায়জামা, পাঞ্জাবি, জহরকোট। মিথিলা পরবেন লাল জামদানি। এরই মধ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা। মিথিলার মেয়ে আয়রাও থাকবে বিয়ের অনুষ্ঠানে। ঢাকা থেকে গেছে ২ কেজি ওজনের চারটি ইলিশ। সৃজিতের মা, দিদি উপস্থিত থাকছেন বিয়েতে। টালিউডের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত থাকবেন রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম।

মিথিলার সঙ্গে সম্পর্ক নিয়ে সৃজিত আগেই জানিয়েছিলেন, গত বছরের শেষ দিক থেকে তার সঙ্গে মিথিলার আলাপ। তারপর এ বছর ১৭ মার্চ সল্টলেকের অভিজাত হোটেলে এক মিডিয়া ব্যক্তিত্বের জন্মদিনের পার্টিতে তাদের দু’জনকে প্রথম প্রকাশ্যে দেখা যায়। তার ২৬৪ দিন পর, সারা জীবন একে অপরের পাশে থাকার অঙ্গীকার করছেন সৃজিত-মিথিলা।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। যদিও মিথিলা বরাবর বলেছেন, তারা দুজন ভালো বন্ধু।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী