বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনার শেষ নেই শ্রাবন্তী-রোশানকে নিয়ে

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের আলোচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার প্রেমিক রোশান সিংকে নিয়ে আলোচনার শেষ নেই।

টালিউডের আলোচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার প্রেমিক রোশান সিংকে নিয়ে আলোচনার শেষ নেই। বেশ লুকোচুরি করে চলতি বছরের ১৯ এপ্রিল ভারতের অমৃতসরে পাঞ্জাবি রীতিতে বিয়ে করেন তিনি।

খবর এসেছে, বিয়ের পর বর রোশানকে গলায় ঝুলিয়ে ঘুরছেন শ্রাবন্তী! মজা করে অভিনেত্রী জানান, হ্যান্ডসাম তো হাতছাড়া হয়ে যাবে। বড় বড় ইভেন্টে প্রায় বগলদাবা করে ঘুরছেন রোশনকে নিয়ে।

শীতকালে বড় বড় ইভেন্ট হয়। সেখানেও দুজনকে একসঙ্গে দেখা যায়। মাঝেমধ্যে শহর থেকে অনেক দূরে যান অভিনেত্রী। সেখানেও সঙ্গে যাচ্ছেন রোশান।

আরও একটা বিষয় লক্ষণীয়। ইদানীং যেখানেই যাচ্ছেন শ্রাবন্তীর সঙ্গে একটি জিনিস থাকে। তা হলো গলায় মঙ্গলসূত্র। শুটিং ছাড়া গলা থেকে এই মঙ্গলসূত্র নামান না। এ বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, হ্যান্ডসাম বর যেন হাতছাড়া না হয় সেজন্য এই পন্থা। আর দেখাতে চাই যে পোশাকই আমরা পরি তার সঙ্গে মঙ্গলসূত্র পরতে কোনও সমস্যা নেই। বিয়ের সঙ্গে মঙ্গলসূত্রের এক গভীর যোগসূত্র রয়েছে। স্বামীর মঙ্গলকামনায় বিবাহিত নারীরা মঙ্গলসূত্র পরেন। কিন্তু সেটা যে সব রকম পোশাকের সঙ্গে স্টাইল হিসেবেও পরা যায়, তারই প্রমাণ করলেন অভিনেত্রী।

সুযোগ পেলে শ্রাবন্তী-রোশান দু’জনে বেড়াতে যান। শ্রাবন্তী ব্যস্ত থাকলে, তার ছেলের সঙ্গেও অনেকটা সময় কাটান রোশান।

নতুন তিনটি ছবি আছে শ্রাবন্তীর হাতে।এছাড়াও ওয়েব সিরিজ নিয়ে কথা চলছে। তাই ব্যস্ততার চূড়ান্তে নায়িকা। কিন্তু সবার মাঝে শ্রাবন্তীর জীবনে রোশানের উপস্থিতিই এখন নজর কাড়ছে। যদিও প্রশ্ন উঠছে শ্রাবন্তী নাকি রোশান, কে কাকে ছাড়ছেন না?

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী