,

বিজয়নগরে জলমহাল নিয়ে পাইকপাড়া ও বুল্লা গ্রামের বিরোধের শান্তিপূর্ণ মিমাংসা

news-image

বিজয়নগরে সম্প্রতি পাইকপাড়া ও বুল্লা গ্রামের মধ্যে জলমহাল নিয়ে ভয়াবহ বিরোধের শান্তিপূর্ণ মিমাংসা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের একক প্রচেষ্টায় গতকাল বৃহস্পতিবার এ শান্তিপূর্ণ সমাধান হয়। সকালে বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান নাছিমা লুৎফুরের সভাপতিত্বে উক্ত শালিস সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের পক্ষে শালিসকারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া এবং জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাবেক কমিশনার শেখ মোঃ মহসিন।

শালিস সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এড. জহিরুল ইসলাম ভ‚ইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রি রানী, ইউপি চেয়ারম্যান সারোয়ার রহমান ভ‚ইয়া, ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান রতন, ইউপি চেয়ারম্যান হামিদুল হক, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ। এছাড়া উভয়পক্ষের ১১ জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পাইকপাড়া গ্রামের পক্ষে আবুল কাশেম মেম্বার, রাজু মিয়া সর্দার, লুদা মিয়া মেম্বার, ও বুল্লা গ্রামের পক্ষে হীরা লাল দাস, সাবেক চেয়ারম্যান আবুল মোবারক, ফুল ইসলাম মেম্বারগণ স্ব-স্ব গ্রামের পক্ষে বক্তব্য প্রদান করেন। পরে শালিসকারকগণ দুইপক্ষের ক্ষয়ক্ষতি নিষ্পত্তি করে ভবিষ্যতে আর ঝগড়া করবে না মর্মে দু’পক্ষ থেকে মুচলেকা আদায় করেন।

শালিসকারকগণ দু’পক্ষকেই হুশিয়ারী প্রদান করে বলেন- ভবিষ্যতে যদি কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হয়, তাহলে সকলকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন- বিরোধপূর্ণ জলমহালের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের নেতৃত্বে জেলা প্রশাসনের সহায়তা কামনা করা হবে। সভায় দুইপক্ষের বিভিন্ন মামলা-মোকদ্দমা নিজ নিজ দায়িত্বে প্রত্যাহার করে নেওয়ারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর