,

রংপুরের চারতলা মোড়-বনানীপাড়া সড়ক নির্মাণ একদিন পর উঠে গেলো কার্পেটিং: স্থানীয়দের ক্ষোভ

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর চারতলা মোড় থেকে বনানীপাড়া সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণের একদিনের ব্যবধানে সড়কের কার্পেটিং উঠে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিক্ষোভ করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। পরে সিটি মেয়র সরেজমিন পরির্দশন করে ঘটনার সত্যতা পেয়ে পুনরায় কার্পেটিং করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, বুধবার রাতে চারতলা মোড়-বনানীপাড়া সড়কের আংশিক কার্পেটিং কাজ তরিঘরি করে করেন নির্মাণাধীন প্রতিষ্ঠানের ঠিকাদার আবু আজগর পিন্টু। সড়কের যে অংশটুকুর কাজ শেষ হয়েছে, পিচ ঢালাইয়ের একদিনের মাথায় কার্পেটিং উঠে গেছে। তারা আরও জানান, মূলত নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের ফলেই সড়কে কার্পেটিং উঠে যাচ্ছে।
বনানীপাড়ার হাসু মিয়া ও রবিউল ইসলাম বলেন, এই সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। ইটের খোয়াগুলি ভালোভাবে দেওয়া হয়নি।

রিকশা চালক ইউনুস আলী বলেন, ‘আমি এই সড়ক দিয়ে সবসময় রিকশা নিয়ে যাতায়াত করি। সড়ক তৈরি করার জন্য যে মালামাল ব্যবহার করা হয়েছে তা খুবই নিম্নমানের। এজন্য হাত দিয়েই কার্পেটিং ওঠানো যাচ্ছে।স্থানীয় আশিকুর রহমান ও রকি বলেন, সড়কে কার্পেটিং হয়েছে মাত্র একদিন। তাতে উঠে গেছে। আমরা ঠিকাদারের লোকজনকে বললেও তারা কোন কর্ণপাত করেনি। ফলে আমরা বাধ্য হয়ে স্থানীয়রা সড়ক কার্পেটিং করার কাজ বন্ধ করে দিয়েছি। পরে মেয়র সরেজমিন পরির্দশন করেছেন। তিনি অসন্তোষ প্রকাশ করে ঠিকাদারকে নতুন করে কার্পেটিং করার নির্দেশ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর