,

বিএনপিপন্থী আইনজীবীদের প্রধান বিচারপতি বললেন, সব কিছুর সীমা থাকা উচিত

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে বিএনপির আইনজীবীদের হট্টগোলের কারণে মামলার শুনানি করতে না পেরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশ করে বলেছেন, সব কিছুর সীমা থাকা উচিত। আপনারা এজলাস কক্ষে যে আচরণ করেছেন, তা নজিরবিহীন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর পরবর্তী শুনানির দিন ঠিক করার বিষয়কে কেন্দ্র করে এজলাস কক্ষে সৃষ্ট পরিস্থিতি নিয়ে তিনি এমন কথা বলেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার আগে শুনানি শুরুর সময় থেকে হট্টগোল করতে থাকেন বিএনপিপন্থী আইনজীবীরা। হইচই ও হট্টগোলের মধ্যে ১০টার পর এজলাস থেকে নেমে যান প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। এজলাস থেকে নেমে যাওয়ার সময় এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি।

পরে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে পুনরায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চের কার্যক্রম শুরু হয়। তখন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি একটি মামলার শুনানি করছিলেন। এসময় আইনজীবীরা আবার হট্টগোল শুরু করেন। পর্যায়ক্রমে তা চলে দুপুর ১টা পর্যন্ত।

আজ সকালে শুনানির শুরুতে অ‌্যাটর্নি জেনারেল মাহবুবে আলম খালেদা জিয়ার স্বাস্থ‌্যবিষয়ক রিপোর্ট দাখিলের জন‌্য সময় আবেদন করেন। এর বিরোধিতা করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এরপরই শুরু হয় বাগবিতণ্ডা। হট্টগোলের কারণে বন্ধ থাকে আদালতের কার্যক্রম।

গত ২৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ‌্যবিষয়ক মেডিকেল বোর্ডের রিপোর্ট ৫ ডিসেম্বরের মধ‌্যে দাখিলের নির্দেশ দেন আপিল বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ‌্যালয়ের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডকে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা