,

নিগার-ফারজানার সেঞ্চুরিতে বাংলাদেশী মেয়েদের বিশাল সংগ্রহ

news-image

স্পোর্টস ডেস্ক : এসএ (সাউথ এশিয়ান) গেমসে নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাত্র ২ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল পাহাড় গড়েছে বাংলাদেশের মেয়েরা। শুরুতেই ২ উইকেট হারানো বাংলাদেশের নিগার সুলতানা ও ফারজানা হক দেখা পেয়েছেন প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির।

শুরুতে শ্রীলঙ্কা আর দ্বিতীয় ম্যাচে নেপালকে গুঁড়িয়ে আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের জন্য মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। আর তাতে ফাইনালের আগে ব্যাটিং প্রস্তুতিটাও ভালোই হয়েছে। স্বর্ণপদক এখন সালমা খাতুনদের নাগালের মধ্যেই বলা যায়।

নেপালের পোখারায় রঙ্গশালা স্টেডিয়ামে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) টসে জিতে ব্যাটিং করতে নেমে ১৯ রানেই দুই ওপেনার শামীমা সুলতানা ও সানজিদা ইসলামের উইকে হারায় বাংলাদেশ নারী দল। কিন্তু এরপর মালদ্বীপের বোলারদের ওপর রীতিমত ধ্বংসযজ্ঞ চালিয়েছেন নিগার ও ফারজানা।

মাত্র ৩৫ বলে ফিফটি হাঁকানো নিগার সুলতানা প্রথমবারের মতো টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন ৫৯ বলে। আর ফারজানার প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি আসে ৪৯ বলে। দুজনে মিলে শেষদিকে রীতিমত ঝড় তুলেছেন। এর মধ্যে শেষ পাঁচ ওভারে এসেছে ৮০ রান। আর ১৫তম ওভারে এসেছে ২৪ রান। দুজনের জুটিতে এসেছে ২৩৬ রান।

শেষ পর্যন্ত ১১৩ রানে অপরাজিত থাকা নিগার সুলতানার ৬৫ বলের ইনিংসটি ১৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো। আর ৫৩ বলে ১১০ রানে অপরাজিত থাকা ফারজানার ইনিংসটি সাজানো ২০টি চারে।

মালদ্বীপের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন শাম্মা আলী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর