,

চীনে বিক্রি হলো পাকিস্তানের ৬২৯ তরুণী

news-image

নিউজ ডেস্ক : পাকিস্তানি গোয়েন্দাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কমপক্ষে ৬২৯ জন পাক তরুণীকে কনে হিসেবে চীনের বিভিন্ন নাগরিকের কাছে বিক্রি করে দেয়া হয়েছে।

গত ১৮ মাস ধরে চীনে এসব নারীকে পাচার করেছে পাকিস্তানের মানবপাচারকারীরা। গোয়েন্দাদের অভিযোগ, এ বিষয়ে পাক প্রশাসনকে অবগতি করা হলেও তারা আশানুরূপ কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। যে কারণে চীনে নারী পাচার রোধ করা সম্ভব হচ্ছে না।

চলতি বছরের জুনে পাচার হওয়া নারীদের একটি তালিকা তৈরি করে প্রশাসনকে দেয়াও হয়েছিল বলে জানান পাক গোয়েন্দারা।

এ বিষয়ে এক পাক কর্মকর্তা বলেন, প্রশাসন থেকে যথেষ্ট কঠোরতা না দেখানোয় পাচারচক্ররা আরও বিস্তৃত হয়েছে। তাদের অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলছে। কারণ এসব পাচারচক্রের সদস্য জানে, বিপদে পড়লেও প্রশাসনের অচলাবস্থার সুযোগে সেখান থেকে বেঁচে যেতে পারবে তারা।
গোয়েন্দাদের একটি নথিতে ৬২৯ পাক নারীর জাতীয় পরিচয়পত্র এবং তাদের চীনা স্বামীদের নাম ও বিয়ের তারিখ উল্লেখ করা হয়েছে।

২০১৮ থেকে ২০১৯ সালের এপ্রিলের মধ্যে ওই নারীদের কনে হিসেবে চীনে পাচার করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

সীমান্ত দিয়ে পাক তরুণীদের চীনে বিক্রি করে দেয়ার ঘটনা প্রায়ই ঘটে। চলতি বছরের অক্টোবরে মানবপাচারের ঘটনায় ৩১ চীনা নাগরিককে অভিযুক্ত করেছিলেন ফয়সালাবাদের একটি আদালত।সূত্র: দ্য হিন্দু, টেলিগ্রাফ, বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর