,

ব্রাহ্মণবাড়িয়া র‌্যাবের অভিযানে ৭মাদক সেবনকারী দন্ড, দোকান সিলগালা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার শহরের আনন্দবাজার এলাকায় একটি দেশীয় মদের দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মদ খাওয়ার অনুমতি নেই- এমন ক্রেতাদের কাছে মদ বিক্রি করার দায়ে বুধবার দিবাগত মধ্যরাতে দোকানটি সিলগালা করে দেয়া হয়। এ সময় মদ ও ইয়াবা সেবনের দায়ে সাতজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞিপ্তিতে বলা হয়, গোপন সংবদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাবের একটি দল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস ও আব্দুল্লাহ আল বাকীকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ৮টা থেকে রাত পৌনে ২টা পর্যন্ত আনন্দবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মদ ও ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে হেদায়েত উল্লাহ (৩০), মো. আশেফ (৩০), সাদ্দাম হোসেন (৩২), মো. রিপন মিয়া (৪২), মো. ইকবাল মিয়া (৪৭), কালু সরকার (৩৬) ও মো. জাহান মিয়া (২৭) নামে সাতজনকে আটক করা হয়।

আটকদের মধ্যে হেদায়েত উল্লাহ, মো. আশেফ ও মো. রিপন মিয়াকে তিন মাসের কারাদ- ও তিন হাজার টাকা করে জরিমানা এবং বাকি চারজনকে ১০ দিন করে কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লাইসেন্সের শর্ত ভঙ্গ করে মদ খাওয়ার অনুমোদন নেই- এমন ক্রেতাদের কাছে মদ বিক্রি করার দায়ে দেশীয় মদের দোকানটি এক মাসের জন্য সিলগালা করে দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা