,

খালেদা জিয়ার ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন শুনানি আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আজ। এরইমধ্যে মামলাটি পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকার সাত নম্বরে রাখা হয়েছে।

সবদিক বিবেচনা নিয়ে বৃহস্পতিবার আদালতজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান সুপ্রিমকোর্ট প্রশাসন।

খালেদা জিয়ার আইনজীবীরা জানান, স্বাস্থ্য পরীক্ষায় গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্ট পাওয়া সাপেক্ষে শুনানি হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ জানিয়েছে, আপিল বিভাগের নির্দেশনা হাতে পাওয়ার পর গত মঙ্গলবার মেডিকেল বোর্ড গঠন করা হয়। তবে স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল বোর্ডের রিপোর্ট এখনো পাননি তারা।

গত ২৮ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়। ওইদিন তার জন্য মেডিকেল বোর্ড গঠন করে ৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আপিল বিভাগ। গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

এদিকে এ মামলার তার জামিন শুনানিকে ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে আদালত প্রাঙ্গণে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর