,

ইডেন টেস্টে সেঞ্চুরি করে শীর্ষে কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : কলকাতার ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেই সুসংবাদ পেলেন বিরাট কোহলি। ভারতীয় এ অধিনায়ক অস্ট্রেলিয়ান সেরা ক্রিকেটার স্টিভ স্মিথকে ছাড়িয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে গেছেন।

আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৯২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে কোহলি। বাংলাদেশের বিপক্ষে কলকাতায় গোলাপি বলে দিন-রাতের টেস্টে ১৩৬ রান করেছিলেন কোহলি। সেই সুবাদে তিনি স্মিথকে টপকে গেলেন।

অন্যদিকে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে মাত্র ৩৬ রান করেন। এর ফলে তিনি ৯৩১ পয়েন্ট থেকে ৯২৩ পয়েন্টে নেমে যান। চলে যান দুইয়ে। শীর্ষে উঠে গেলেন কোহলি।

বুধবার নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। তবে এই বছর কোহলি আর টেস্ট পাচ্ছেন না। কিন্তু স্মিথ আরও দুটি টেস্ট খেলবেন এ বছর নিউজিল্যান্ডের বিপক্ষে। তাই ভারত অধিনায়ককে ফের টপকে যেতে পারেন স্মিথ।

এদিকে অ্যাডিলেডে দুরন্ত ৩৩৫ রানের সুবাদে টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ভারতের আজিংকা রাহানে একধাপ নেমে আছেন ছয়ে। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন আছেন তিনে। চারে ভারতের চেতেশ্বর পূজারা।

একই টেস্টে দুরন্ত শতরানের সুবাদে অসি ব্যাটসম্যান মার্কাস লাবুশেন প্রথমবার দশের মধ্যে চলে এসেছেন। তিনি আছেন আট নম্বরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত দ্বিশতরানের সুবাদে ইংরেজ অধিনায়ক জো রুট সাত নম্বরে উঠে এসেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর