সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরিতে জাপান সহায়তা দেবে

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরিতে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সহায়তা দেবে জাপানের খ্যাতনামা প্রতিষ্ঠান মিটসুবিশি মটর কর্পোরেশন। এর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের সাথে যৌথভাবে মিটসুবিশি ব্র্যান্ডের বাস, ট্রাক, পিকআপ ও মোটরকার উৎপাদনে প্রতিষ্ঠানটি বিনিয়োগ করতে আগ্রহী।

মিটসুবিশি মটর কর্পোরেশনের ভাইস প্রেসিনেডন্ট টাটসু সাটু এর নেতৃত্বে এক প্রতিনিধিদল বুধবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে বৈঠককালে এ সহায়তার প্রস্তাব দেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যান শেখ মো. মিজানুর রহমান, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুজ্জামান, মিটসুবিশি প্রতিনিধিদলের সদস্য শাফি তানভির, ইয়াসুহিকো ইউয়েদা এবং বাংলাদেশে জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব ইউকো আসানো উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের অটোমোবাইলখাতে মিটসুবিশি কর্পোরেশনের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের জন্য একটি সমন্বিত অটোমোবাইল নীতি প্রণয়নের ইস্যুটি আলোচনায় বিশেষভাবে স্থান পায়।

মিটসুবিশি প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশে অটোমোবাইল শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে। এ শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি সম্প্রসারণ ও আমদানিবিকল্প গাড়ি উৎপাদন সম্ভব। তারা এখাতে মিটসুবিশিসহ বিদেশি বিনিয়োগ বাড়াতে একটি সমন্বিত ও বিনিয়োগবান্ধব অটোমোবাইল শিল্পনীতি প্রণয়নের তাগিদ দেন।

প্রতিনিধিদলের সদস্যরা প্রগতি ইন্ডাস্ট্রিজের সাথে মিটসুবিশির দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কথা তুলে ধরেন। তারা বলেন, বর্তমানে মিটসুবিশি প্রগতির সাথে যৌথভাবে পাজেরো স্পোর্টস্ সিআর-৪৫ এবং এল-২০০ মাইক্রোবাস সংযোজন করছে। ব্যবসায়িক সম্পর্ক জোরদারে মিটসুবিশি প্রগতির সাথে যৌথ অংশীদারিত্বে নতুন নতুন মোটরযান উৎপাদনে আগ্রহী বলে তারা উল্লেখ করেন।

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জনে বর্তমান সরকার অটোমোবাইল শিল্পের বিকাশে সম্ভব সব ধরণের নীতি সহায়তা দিচ্ছে। এ শিল্পখাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে ইতোমধ্যে খসড়া অটোমোবাইল শিল্পনীতি প্রণয়ন করা হয়েছে। এ নীতিকে উদ্যোক্তা ও বিনিয়োগবান্ধব করতে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেয়া হচ্ছে। মিটসুবিশি কর্পোরেশনও এ বিষয়ে তাদের মতামত দিতে পারে। তিনি খসড়া নীতির ওপর লিখিতভাবে মতামত প্রদানের জন্য প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করেন।

বৈঠকে হুমায়ূন দেশিয় ব্র্যান্ডের মোটরকার উৎপাদনে মিটসুবিশি কর্পোরেশনের কারিগরি সহায়তার আগ্রহের জন্য ধন্যবাদ জানান। একই সাথে তিনি প্রগতি ও মিটসুবিশি যৌথ অংশীদারিত্বে প্রগতির পণ্য বৈচিত্রকরণের কর্মসূচি অব্যাহত রাখার তাগিদ দেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে