,

পরকীয়ার কারণে স্ত্রীকে ছুরি ধরে স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন পুলিশ স্বামী

news-image

রংপুর ব্যুরো : লালমনিরহাটে স্ত্রীর গলায় ছুরি ধরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়ার অভিযোগে আল আমিন (৩০) নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় তার স্ত্রী আরজু বেগম আদিতমারী থানায় মামলাটি দায়ের করেন। এর আগে গত ৩০ অক্টোবর সদর থানা পুলিশ আল-আমিনকে পরকীয়া প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে আটক করে। পরে পরকীয়া প্রেমিকার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, গত ২৯ অক্টোবর ছুটিতে বাড়ি এসে পরকীয়া প্রেমিকার বাড়িতে যান আল আমিন। সেখান থেকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাকে আটক করে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করে। পরদিন পরকীয়া প্রেমিকার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত ২১ নভেম্বর জামিনে মুক্তি পেয়ে বাবার বাড়িতে থাকা স্ত্রী আরজুকে পাশের একটি মাদরাসায় কৌশলে ডেকে নিয়ে যান আল আমিন। সেখানে তার গলায় ছুরি ধরে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। এ ঘটনায় আরজু বেগম তার স্বামী আল আমিনসহ চারজনের বিরুদ্ধে গত ২৮ নভেম্বর আদিতমারী থানায় লিখিত অ’ভিযোগ দায়ের করেন। তবে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে। মামলার বাদী আরজু বেগম বলেন, মীমাংসার কথা বলে ডেকে নিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর চায় তার স্বামী। না দিলে মারপিট করে গলায় ছুরি ধরে স্বাক্ষর নেয়।

এখন থানায় অভিযোগ দেয়ায় পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আল আমিন। পু’লিশের বিরুদ্ধে অভিযোগ তাই মামলা নিতেও বিলম্ব করে থানা। এখন পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন তারা।আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মামলাটি নেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর