সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাপটে জয়ে শুরু শান্ত-সৌম্যদের

news-image

স্পোর্টস ডেস্ক : এসএ গেমসে জয়ে সোনা জয়ের মিশন শুরু করল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে তারা।

বুধবার কীর্তিপুরে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে দাপট দেখান দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ করেন ২৮ বলে ৩৮ রান। অপর ওপেনার সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৬ রান।

ওয়ানডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দ্রুতগতিতে ৩৮ বলে তুলেন ৪৯ রান। ৩ ছক্কার বিপরীতে ১ চারে নান্দনিক ইনিংসটি সাজান তিনি। এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের বড় সঞ্চয় গড়েন লাল-সবুজের প্রতিনিধিরা।

জবাব দিতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মালদ্বীপ। দ্বীপ দেশটির দুই ওপেনার আহমেদ হাসান ও আলী ইভান ছাড়া বাকি কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ৬৫ রানে গুটিয়ে যায় তারা।

তানভীর ইসলামের স্পিনেই মূলত গুঁড়িয়ে যায় মালদ্বীপ। ৪ ওভারে ১৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন জোগানো আফিফ হোসেন এবং মিনহাজুল আবেদিন আফ্রিদি নেন ২টি করে উইকেট।

ক্রিকেটীয় শক্তিমত্তায় মালদ্বীপের চেয়ে যোজন এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। স্কোর বোর্ডেও সেই প্রমাণ রইল। টাইগার যুবাদের সামনে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি মালদিভিয়ান তরুণরা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী