,

ফেসবুক আইডি হ্যাক হলো সানাইয়ের!

news-image

বিনোদন ডেস্ক : সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সোমবার রাতে তার ফেসবুক আইডি হ্যাক হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে এ বিষয়টি সানাই নিজেই সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, রাতে ফেসবুক লগইন করতে গিয়ে দেখি নোটিশ। ফেসবুক আইডি নিয়ে এখন ভয়ে আছি। এমনিতেই আমার দোষের শেষ নেই।

এর আগে সানাইয়ের আরও ৪৮টি ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। সেসব আইডি আর ফেরত পাওয়া যায়নি। সব হ্যাকারদের দখলে গেছে। এরমধ্যে ১০ লাখ ফলোয়ারের একটি, ৪ লাখ, ২ লাখ, ৮০ হাজার, ৫০ হাজার, ২০ হাজার ফলোয়ারের আইডিও ছিল।

ফেসবুক হারিয়ে সানাই বলেন, প্রথম ফেসবুক হারিয়ে খুবই মন খারাপ হয়েছিল। এতো বেশি আইডি হারানোর পর আর মন খারাপ হয় না।

মডেল ও অভিনেত্রী সানাইয়ের জন্ম ঢাকার ধানমন্ডিতে। তার পৈত্রিক নিবাস নীলফামারীতে। পড়াশোনার জন্য তিনি বেশ কিছুদিন রংপুরে ছিলেন। তার বাবা-মা উচ্চপদস্থ বেসরকারি কর্মকর্তা। সানাই এখন ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।

নাবিলা, স্মার্টেক্স, নাগরদোলা ইত্যাদি ফ্যাশন হাউজে মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। জনপ্রিয়তা পাওয়ার পর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপিকা হিসেবেও কাজ করেছেন।

২০১৬ সালের নভেম্বরে ঢাকার গুলশান ক্লাবে একটি ফ্যাশন শো চলাকালীন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুবের সঙ্গে সানাইয়ের পরিচয় হয়। গাজী মাহবুব তখন তার নির্মাণাধীন চলচ্চিত্র ‘ভালোবাসা ২৪/৭’-এর জন্য সানাইকে নায়িকা হিসেবে পছন্দ করেন। এই চলচ্চিত্রে সানাইয়ের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক জায়েদ খান। সানাই বেশকিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন।

প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নবাগতা সানাই মাহবুব এর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল কিছুদিন আগে। সেই অ্যাকাউন্ট আর উদ্ধার হয়নি। এ বিষয়ে তিনি বানানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সম্প্রতি সময়ে তার মোট ৪৮টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর