,

সুদানে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের রাজধানী খার্তুমের একটি টাইলস প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ আগুন লেগে ১৫ জন কর্মীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরাংশের শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সুদানের রাজধানী খার্তুমের উত্তরে এই টাইলসের কারখানায় আগুন লাগার পরেই ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা চত্বর। ঘন কালো ধোঁওয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে তাদের। ১৬টি ইঞ্জিন কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আনার সঙ্গে সঙ্গেই পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে ফেলে। এরপরেই শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু ঘন কালো ধোঁয়ার ভিতর থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন দমকলকর্মীও।

এ ব্যাপারে স্থানীয় চিকিৎসকেরা জানান, ১৫ জন কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ৯০ জন গুরুতর আহত হয়েছেন।

এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এক কর্মী বলেন, হঠাত্‍ একটা বিকট শব্দ হয়। আকাশে আগুনের গোলা ছিটকে উঠে। মুহূর্তের মধ্যেই পার্কিং লটে থাকা গাড়িগুলোতে আগুন লেগে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর