বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এতদিন নিজেকে আড়ালে থেকে তৈরি করেছি : রেসি

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। সবাই তাকে চেনেন রেসি নামে। পরিবার নিয়ে ব্যস্ত থাকায় এতদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। সম্প্রতি নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অভিনয় ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রের কাজ কবে শুরু করবেন?

আগামী ২০ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। আর প্রথম দিন থেকেই শুটিংয়ে অংশ নেবো। ছবির শুটিং শুরু হবে হাতিরঝিলের প্রিয়াঙ্কা শুটিং স্পটে। এরপর ঢাকার বিভিন্ন স্থানে শুটিং হবে বলে জানিয়েছেন এর নির্মাতা রকিবুল ইসলাম রাকিব।

এতে আপনাকে কোন চরিত্রে দেখা যাবে?

যেহেতু বিরতির পর আসছি, তাই একটু চমক নিয়েই ফিরছি। ‘ইয়েস ম্যাডাম’ লেডি অ্যাকশন ঘরানার ছবি। তবে আমার চরিত্রটি একেবারেই ভিন্ন। এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আমি অভিনয় করছি। যে চরিত্রের জন্যই ছবির গল্প এগিয়েছে। এ ছাড়া এতে আরও কিছু চমক আছে।

নতুন আর কোন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন?

আপাতত না। তবে চূড়ান্ত হওয়ার পথে। কয়েকটি ছবির গল্প ভালো লেগেছে। এতে অভিনয় করার সম্মতিও দিয়েছি। আশা করি কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। তবে এখন এই বিষয়ে কিছু বলব না। সব ঠিক হোক, তখন জানাব। এটুকু বলে রাখি, আগামী বছর বেশ কিছু ছবিতে কাজ করা হবে। আড়ালে থেকে এতদিন নিজেকে তৈরি করেছি। এবার ক্যামেরার সামনে দাঁড়াব।

কয়েকটি বিজ্ঞাপনে আপনি তো শুটিং করেছেন

কিছুদিন আগে তিনটি বিজ্ঞাপনের শুটিং করেছি। শরীফ ইলেকট্রনিক্সের আইরন মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও রাইস কুকারের বিজ্ঞাপন করেছি। এগুলো নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব। উত্তরার বিভিন্ন শুটিং বাড়িতে বিজ্ঞাপনগুলো কাজ হয়েছে। খুব শিগগিরই এগুলো প্রচার হবে।

দেশের বাইরে কবে যাচ্ছেন?

আগামী জানুয়ারি থেকে দেশের বাইরে টানা কয়েকটি শো করব। এগুলো হবে কাতার, দুবাই, মালয়েশিয়া, সুইডেন ও আমেরিকায়। এর বাইরে আরও কিছু দেশে অনুষ্ঠান করার কথা চলছে। তবে সেগুলো এখনো চূড়ান্ত হয়নি। দেশের বাইরে শো করতে ভালোই লাগে। কারণ আমার শখ দেশ-বিদেশ ঘুরতে যাওয়া। তাই শোয়ের সুবাদে নিজের শখটাও পূরণ করা যায়।

‘রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন’ কেমন চলছে

ভালো চলছে। রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় গত বছর এটি চালু করা হয়। প্রতিষ্ঠানটি গোছাতে এতদিন সেখানেই ব্যস্ত ছিলাম।দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী