,

ফেরদৌস-পূর্ণিমা চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে উপস্থাপক

news-image

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে হাজির হতে যাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। সেখানে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, পুরস্কার প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যাবে ফেরদৌস ও পূর্ণিমাকে। এছাড়া এই অনুষ্ঠানে মো. খুরশীদ আলম, সামিনা চৌধুরী, মমতাজ, নকীব খান, ইমরান, কনা, সাব্বির, লিজা গান গাইবেন। নাচ পরিবেশন করবেন অপু বিশ্বাস, ববি, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, তমা মির্জা ও ওয়ার্দা রিহাব।

গত ৭ নভেম্বর একসঙ্গে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ২০১৭ সালে ‘গহীন বালুচর’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেতে যাচ্ছেন বদরুল আনাম সৌদ এবং একই বছর সেরা চলচ্চিত্র হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। ২০১৮ সালে ‘জান্নাত’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক এবং একই বছর সেরা চলচ্চিত্র হয়েছে ‘পুত্র’।

উপস্থাপনার পাশাপাশি ২০১৮ সালে ‘পুত্র’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে পুরস্কার গ্রহণ করবেন ফেরদৌস আহমেদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর