,

ট্রাম্প ভুলেই গেলেন মেলানিয়াকে (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া যাবেন যুক্তরাজ্য সফরে। তাদের জন্য হোয়াইট হাউজের সামনে অপেক্ষা করছিল একটি হেলিকপ্টার। কিন্তু স্ত্রীকে ছেড়েই ট্রাম্প হাঁটা দিলেন হেলিকপ্টারের দিকে।

তিনি ভুলেই গেছিলেন এ সফরে তার স্ত্রীও যাচ্ছে। এ ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে নতুন করে আলোচনা চলছে।

ভিডিওতে দেখা যায়, হালকা বৃষ্টির মধ্যে ট্রাম্প একাই ছাতা হাতে বেড়িয়ে পড়লেন আঙিনায়। তারপর হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেলেন হেলিকপ্টারের সিঁড়ির কাছে। ঠিক তখনি মনে পড়ল স্ত্রীর কথা। সাথে সাথে পেছনে ফিরলেন। তাই কয়েক পা এগিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু মেলানিয়া তখন দ্রুতই কাছে চলে আসেন।

ন্যাটো সামিটে যোগ দেয়ার জন্য ট্রাম্প ও মেলানিয়ার এ সফর। তবে সামিটে যোগ দেয়ার চেয়ে ট্রাম্পের এই ঘটনা নিয়েই এখন আলোচনা হচ্ছে সর্বত্র।

প্রেসিডেন্ট ট্রাম্প যে একটু ভুলোমনা তার প্রমাণ পাওয়া গেছিল আগেই। এর আগে সূর্যগ্রহণের সময় চোখে কালো চশমা না দিয়েই সরাসরি কয়েকবার তাকিয়ে ছিলেন সূর্যের দিকে। কিন্তু তার ছেলে চশমা বাড়িয়ে দিতেই তা পরে আকাশের দিকে তাকান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর