,

ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রী, আল্লাহর ওয়াস্তে লজিক্যাল প্রফিটটা করুন

news-image

অনলাইন ডেস্ক : সংকটের কথা স্মরণ করে পিয়াজ ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফা করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘ক্রাইসিস আমাদের আছে। আল্লাহর ওয়াস্তে, ইথিক্যাল প্রফিটটা করেন, লজিক্যাল প্রফিটটা করেন। আমাদের ক্রাইসিস যাচ্ছে। এই ক্রাইসিস আমাদের সারাজীবন থাকবে না। আমাদের একটা শিক্ষা হয়েছে। এই ক্রাইসিস আমরা ফেস করবো। ইনশাল্লাহ, আমরা ওভারকামও করব।’

মঙ্গলবার রাজধানীর পল্টনে অবস্থিত হোটেল ফার্সের হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী সমাজের করণীয়’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটি।

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুছ ছাত্তার প্রমুখ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুনশি আরও বলেন, পিয়াজের বাজার নিয়ন্ত্রণের একটাই পথ স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ভারতের ওপর নির্ভরতা কমানো। আগামী ৩ বছরে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর