,

ফখরুলসহ ১০ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

news-image

নিউজ ডেস্ক : আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছাত্রদলের কাউন্সিল করে কমিটি গঠন করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আদালত।

রোববার ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের মিস (বিবিধ) মামলার শুনানি শেষে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক নুসরাত সাহারা বীথি এ আদেশ দেন। রুলে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না এই মর্মে আগামী ২৮ জানুয়ারি তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে।

১২ সেপ্টেম্বর ছাত্রদলের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের আবেদনে কাউন্সিলের উপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত।

আদালতের নিষেধাজ্ঞার পরও গত ২৩ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় অনুষ্ঠিত ওই কাউন্সিলে ভোটাভুটির মাধ্যমে ছাত্রদলের সভাপতি পদে ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন শ্যামল নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর