বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যিশু-শুভশ্রীর নাচের ভিডিও ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার বড় পর্দা ও ছোট পর্দার অন্যতম জনপ্রিয় তারকা জুন মালিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সেই বিয়ের রিসেপশন অনুষ্ঠানের একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে যিশু সেনগুপ্ত ও শুভশ্রী গাঙ্গুলিকে চুটিয়ে নাচতে দেখা গেছে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, জুন মালিয়ার বিয়ের রিসেপশন উপলক্ষে রোববার শহরের একটি পাঁচতারা হোটেলে বসেছিল ‘চাঁদের হাট’। মিমি, আবির, রাজ-শুভশ্রী, কোয়েল, পরমব্রতসহ অনেকই উপস্থিত ছিলেন সেই হোটেলে। চুটিয়ে মজা করেছেন তারা। হিন্দি গানের সঙ্গে শুভশ্রী আর যিশুর সে কী নাচ! শুধু যিশু-শুভশ্রীই নন, নাচের তালে পা মিলিয়েছেন আবিরও।

ভিডিওতে কালো ব্লেজারে নাচতে দেখা যায় যিশুকে। শাড়ি পড়ে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন শুভশ্রীও। কেউ কারও থেকে কম যাননি। দুজনই ফাটিয়ে হিন্দি গানের ড্যান্স করছিলেন। পুরো ভিডিওটি শেয়ার করেছে শুভশ্রীর এক ফ্যানক্লাব।

গত শনিবার কলকতার মোমিনপুরের এক ওয়্যারহাউসে বসেছিল জুন-সৌরভ চট্টোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠান। সেদিন মূলত তাদের পরিবারের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন সেখানে। আর রোববারের রিসেপশনে আমন্ত্রিত ছিল টলিউড।

প্রথম স্বামীর সঙ্গে জুন মালিয়ার বিবাহবিচ্ছেদ হয়েছে ১৫ বছর আগে। এরপর তিনি একা ছিলেন। এতদিন নিজেকে ‘সিঙ্গেল মাদার’ বলে পরিচয় দিয়েছেন। দুই সন্তান শিবাঙ্গী আর শিবেন্দ্রকে বড় করছেন। ছেলে এখন পাইলট আর মেয়ে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন।

সৌরভের সঙ্গে ১৪ বছর প্রেম করেছেন জুন মালিয়া। ছেলেমেয়ের কথা ভেবে তারা এতদিন বিয়ের সিদ্ধান্ত নেননি। এখন ছেলেমেয়ে চেয়েছেন, মা আবার সংসার করুক। আবার জুন মালিয়া নিজেও তার দীর্ঘদিনের সম্পর্ককে পূর্ণতা দিতে চেয়েছেন।

https://youtu.be/2QMuSp4gtgs

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী