,

মেসির ৬ষ্ঠ ব্যালন ডি’অর জয়

news-image

স্পোর্টস ডেস্ক : প্যারিসে ততক্ষণে লিওনেল মেসির সৌরভ ছড়িয়ে পড়েছে। ২-৩ দিন ধরেই ফ্রান্স ফুটবলের এই সম্মাননা মেসি পাচ্ছেন বলে আলোচনা চলছে। প্যারিসের থিয়েটার ডি চ্যাটেলেটে গুঞ্জন সত্যি হলো। মেসি ক্যারিয়ারে আরও একবার জিতলেন ব্যালন ডি’অর (পুরুষ বর্ষসেরা)। এটা রেকর্ড ও ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৬ষ্ঠবারের মত। নারীদের বর্ষসেরা (ব্যালন ডি’অর) হয়েছেন মেগান রাপিনো।

গোলের রেকর্ড মনে রাখা কষ্ট হলেও লিওনেল মেসির ব্যালন ডি‘অর সংখ্যা ‘ঠিক-ঠাক’ বলতে পারবেন সমর্থকরা! অবশ্য আর কোনো ফুটবলার ৬টি ব্যালন ডি‘অর জিতছেন, সেটা দেখে যাওয়ার সৌভাগ্য আবার হবে কিনা কে বলতে পারে। ক্রিশ্চিয়ানো রোনালদোর যে ফর্ম সেটা এখন বলেই দেওয়া যায়। তিনি আর আসবেন কিনা সেটা অনিশ্চিত। এতোদিন রোনালদো-মেসি ৫টি জিতে সমান সমান ছিলেন। তবে মেসি এ দফায় ছাড়িয়ে গেলেন রোনালদোকে।

রোনালদো কাল উপস্থিত ছিলেন না। মেসি স্ত্রী রোকুজ্জো,দুই ছেলে মাতেও ও থিয়াগোকে নিয়ে হাজির ছিলেন। হালকা দাঁড়ি কামিয়েছেন। আর কালো স্যুট পড়ে এসেছেন ঝলমলে এই অনুষ্ঠানে। ফুটবল জগতে তার চেয়ে আলোকিত তারকা আর কে আছেন!গোলের রেকর্ডের পাশাপাশি ব্যালন ডি‘অরের সংখ্যাও হাতের নাগালের বাইরে নিয়ে গেলেন তিনি। ২০১৮ সালে ক্রোয়েশিয়ার লুকা মড্রিচ জিতেছিলেন এই সম্মাননা।

এছাড়া আয়াক্সে দারুণ মৌসুম কাটিয়ে এখন জুভেন্টাসে খেলেন ম্যাথায়াস ডি লিখট। তিনি তরুণ ফুটবলারের সম্মাননা কোপা ট্রফি পেয়েছেন। গোলকিপারদের পুরস্কারটির নাম ছিল সোভিয়েত ইউনিয়নের (বর্তমানে রাশিয়া) কিংবদন্তি গোলকিপার লেভ ইয়েসেনের নামে। এই লেভ ইয়েসেন ট্রফি জিতেছেন ব্রাজিলের অ্যালিসন বেকার। তিনি ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা ও লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর