,

‘ধর্ষণরোধে’ নারীদের উদ্দেশে পুলিশের ১৪ পরামর্শ ঘিরে বিতর্ক

news-image

অনলাইন ডেস্ক : চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার জেরে নারীদের উদ্দেশে ১৪ পরামর্শ দিয়েছে ভারতের হায়দরাবাদ পুলিশ। তবে সেই পরামর্শ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক দানা বেঁধেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, পুরুষদের জন্য কেন পরামর্শ নেই?

গত বৃহস্পতিবার হায়দরাবাদের শামশাবাদ টোল প্লাজা এলাকায় এক তরুণী পশু চিকিৎসককে ধর্ষণ করে চার যুবক। ধর্ষণের পর ওই তরুণীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলা হয়।

এদিকে এ ঘটনায় খুব চটেছেন অমিতাভ বচ্চনপত্নী জয়া বচ্চন। গতকাল সোমবার রাজ্যসভায় নিজের বক্তব্যে তিনি ধর্ষকদের রাস্তায় ফেলে পিটিয়ে মারা উচিত বলে মন্তব্য করেছেন।

রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তার জন্য পুলিশের দেওয়া ওই ১৪ পরামর্শ ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে-

১. মেয়েরা কোথায়-কখন যাচ্ছে, সেই গতিবিধির আপডেট পরিবারকে জানিয়ে রাখতে হবে।

২. যদি সম্ভব হয় সর্বশেষ অবস্থান সম্পর্কে পরিবার ও বন্ধুদের অবহিত করতে হবে।

৩. অটো বা ট্যাক্সিতে চাপার আগে নম্বর প্লেটের ছবি তুলে, তা পরিবারের লোকজনের কাছে শেয়ার করতে হবে। এমনকি ওই চালকের যোগাযোগ নম্বর।

৪. গন্তব্য অপরিচিত জায়গা হলে, সেই রুট চেক করে নিতে হবে।

৫. সবসময় জনবহুল এলাকায় অপেক্ষা করুন।

৬. একদম নির্জন, বিচ্ছিন্ন কোনো এলাকায় না দাঁড়িয়ে, কাছাকাছি দোকান আছে-এমন কোনো জায়গায় অপেক্ষা করাই ভালো।

৭. ১০০ ডায়াল করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।

৮. ‘hawk eye’ ডাউনলোড করে, লোকেশন সবসময় অন করে রাখতে হবে। তাতে অবস্থান বোঝা যাবে।

৯. সন্দেহজনক পরিস্থিতিতে সংকোচ না করে যাত্রীদের কাছে সাহায্য চান।

১০. রাস্তাঘাটে একা থাকলে, তেমন পরিস্থিতিতে পুলিশকে ফোন করুন। এমনভাবে চিন্তা করুন, যেন আপনি পরিবারের কারও সঙ্গে কথা বলছেন।

১১. তেমন পরিস্থিতির সম্মুখীন হলে জোরে জোরে কথা বলুন। প্রয়োজনে চিৎকার করুন, যাতে পথচলতি মানুষজনের কানে যায়।

১২. অসহায় পরিস্থিতিতে জনবহুল এলাকার দিকে দৌড় দিন।

১৩. দুর্বৃত্তদের সম্পর্কে স্থানীয় পুলিশকে জানান।

১৪. ভেরিফিকেশনের জন্য ৯৪৯০৬১৬৫৫৫ হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি পাঠান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর