,

শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে তার লিঙ্গ পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা

news-image

নিউজ ডেস্ক : শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে তার লিঙ্গ পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে তিনটি মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠানো হয়।

রবিবার (১ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে তিন মন্ত্রণালয়কে আগামী তিন দিনের মধ্যে সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক ও ক্লিনিক কর্তৃপক্ষকে গর্ভজাত শিশুর লিঙ্গ পরিচয় জানার উদ্দেশ্যে পরীক্ষা বা লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধ করতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে বলা হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আইনজীবী ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশে এখনও বেশিরভাগ মানুষ ছেলে সন্তান কামনা করেন। তারা মনে করেন, ছেলেরা বংশের ধারক, তারা আয় করে, বেশি শক্তিশালী। এমন কী অনেক নারীও মনে করেন যে, ছেলে সন্তান তাদের ভবিষ্যতের জন্য সুরক্ষা হবে। একারণে পরীক্ষার মাধ্যমে যদি গর্ভজাত শিশুর লিঙ্গ পরিচয় জানা যায় এবং তা মা-বাবার কাছে কাঙ্ক্ষিত শিশু না হয়, সেক্ষেত্রে গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক অবস্থার ওপর প্রভাব পড়তে শুরু করে। তাই সেসময় গর্ভবতী মা যদি হতাশায় ভোগেন, তবে তার প্রভাব অনাগত শিশুর ওপরও পড়তে থাকে। চীন-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই বাংলাদেশে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে গর্ভজাত শিশুদের লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধ হওয়া জরুরি।’

তিনি আরও জানান, তবে গর্ভবতী মা ও শিশুর কল্যাণের জন্য বা অনাগত সন্তানের সুস্থতা জানতে তারা যেকোনও পরীক্ষা করতেই পারেন। সেক্ষেত্রে শিশুর লিঙ্গ পরিচয় জানার উদ্দেশ্যে ডাক্তারি পরীক্ষা বা পরীক্ষার রিপোর্টে শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ কোনোভাবেই কাম্য নয়।

এসব কারণেই নোটিশ পাঠানো হয়েছে বলেও জানান আইনজীবী ইশরাত হাসান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা