,

ভুটানের কাছে হার বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : দিনের শুরু আর শেষের মধ্যে কত অমিল। কাঠমান্ডুতে শুরু হওয়া দক্ষিণ এশিয়ান গেমসে আজ দিনের শুরুতে তায়কোয়ান্দো ইভেন্ট থেকে বাংলাদেশকে সোনা এনে দিয়েছেন দিপু চাকমা। কাঠমান্ডুতে বাংলাদেশ বহরের সে আনন্দ বেশিক্ষণ টিকতে দিল না ফুটবল দল। ভুটানের কাছে ১-০ গোলে হেরে ফুটবল মিশন শুরু করেছে বাংলাদেশ। গেমসের ইতিহাসে ভুটানের কাছে এটাই বাংলাদেশের প্রথম হার।

ভুটানের কাছে এই হারটি একেবারেই অপ্রত্যাশিত। অনূর্ধ্ব-২৩ দলের মোড়কে প্রায় জাতীয় দল নিয়েই গেমসে অংশগ্রহণ করছে বাংলাদেশ। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের নিয়ে গড়া একাদশটাই আজ মাঠে নামিয়েছিলেন জেমি ডে। অথচ ফুটবল দলের কাঠমান্ডু মিশন শুরু হলো হার দিয়ে। তাও আবার একেবারেই বাজে ফুটবল খেলে। জামালদের খেলা দেখে কখনোই মনে হয়নি এই দলটার গায়ে ফেবারিটের তকমা। উল্টো ৬৫ মিনিটে একমাত্র গোল করে ম্যাচের মীমাংসা করে দিয়েছেন ভুটানিজ অধিনায়ক ও ফরোয়ার্ড চেনশো গেইলশেন।

এই হারের পরে বাংলাদেশের ফাইনাল খেলাটা কিছুটা শঙ্কার মধ্যেই পড়ে গেল! রাউন্ড রবিন লিগ টুর্নামেন্টে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর