,

আট থানার ওসি বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৮ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) বদলি করা হয়েছে। আজ সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়।

ডিএমপি নিউজে জানানো হয়, ধানমন্ডি থানার ওসি মো. আবদুল লতিফকে অফিসার ইনচার্জ মোহাম্মদপুর থানায়, কাউন্টার টেররিজম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবিরকে ধানমন্ডি থানায়, বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুরে আযম মিয়াকে বনানী থানায়, বনানী থানার ওসি বি এম ফরমান আলীকে বিমানবন্দর থানায়, গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স ম কাইয়ুমকে নিউমার্কেট থানায়, কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদকে দারুসসালাম থানায়, কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মওদুত হাওলাদারকে চকবাজার থানায় এবং তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলামকে বাড্ডা থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া একই আদেশে নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগে, মোহাম্মদপুর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাসকে প্রসিকিউশন বিভাগে, দারুসসালাম থানার ওসি মো. আসলাম উদ্দিনকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপারেশন বিভাগে, চকবাজার থানার ওসি মো. সোহরাব হোসেনকে কাউন্টার টেররিজম বিভাগে, বাড্ডা থানার ওসি মো. রফিকুল ইসলামকে অর্গানাইজড অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ শরীফুল ইসলামকে লজিস্টিকস বিভাগে, দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল গনিকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপারেশন বিভাগে, লাইনওয়্যারে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলমকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), লাইনওয়্যারে কর্মরত পুলিশ পরিদর্শক সামছুল আলমকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপরাধ বিভাগে এবং লাইনওয়্যারে কর্মরত পুলিশ পরিদর্শক এইচ এম কামাল হোসেনকে ডিএমপি হেডকোয়ার্টার্সের সদর দপ্তর ও প্রশাসন বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা