,

ব্রাহ্মণবাড়িয়ায় ধান কাটা হচ্ছে “কম্বাইন্ড হারভেস্টার” মেশিনে

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রথমবারের মতো জাপানের তৈরি ধান কাটা মেশিন ‘কম্বাইন্ড হারভেস্টার’ দিয়ে ধান কাটা শুরু হয়েছে। আর এ মেশিনে অত্যাধুনিক পদ্ধতিতে ধান কাটার সুযোগে খুশী এখানকার কৃৃষকরা। উপজেলার গোর্কন ইউনিয়নের জেঠাগ্রামের আবুল বাসার মেশিনটি কিনেছেন। সোমবার চৈয়ারকুড়ি গ্রামে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার প্রদর্শনী হয়। প্রদর্শনীতে কৃষক এই মেশিনের সাহায্যে জমির ধান কাটেন এবং মাড়াই করেন। ধান কাটা প্রদর্শনীতে কৃষক ইনসাব আলী জানান, এই মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াইয়ে ৫০ থেকে ৬০ শতাংশ খরচ কমানো যায়। এসব কাজ শ্রমিক দিয়ে করাতে হলে কৃষকের দ্বিগুণ টাকা খরচ হয়। কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মালিক আবুল বাসার জানান, তিনি ৩০ লাখ টাকা দিয়ে মেশিনটি কিনেছেন। এই মেশিন দিয়ে কৃষক এক সঙ্গে ধান কাটা, খড় কাটা ও মাড়াই সুবিধা পাবেন। ফলে কৃষক স্বল্প সময়ে কম খরচে ধান ঘরে তুলতে পারবেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিচ্ছুজ্জামান জানান, বিশ্বের বিভিন্ন কৃষিপ্রধান দেশে উন্নত প্রযুক্তির ধান কাটার এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার হয়। এই মেশিনের ফলে চাষিদের সময়, অর্থ সাশ্রয় হবে এবং শারীরিক পরিশ্রম লাঘব হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা