,

ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালকে ৫ হাজার টাকা জরিমানা

news-image

নিউজ ডেস্ক : সোমবার (২ ডিসেম্বর) ড্রাইভিং লাইসেন্স না-থাকায় নতুন সড়ক আইন ২০১৮ এর নীতিমাল অনুসারে জরিমানা গুনেছেন মোটরবাইক চালক।

দুপুরে ড্রাইভিং লাইসেন্স না-থাকায় ৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে নদী রক্ষা কমিশনের শাহাদাত সরকার নামে এক কর্মকর্তাকে। তাকে জরিমানা করেন গুলশান ট্রাফিক জোনের মহাখালী এলাকায় মোহাম্মদ মেহেদী হাসান নামে একজন ট্রাফিক সার্জেন্ট।

শাহাদাতের কাছে ড্রাইভিং লাইসেন্সই ছাড়াও নদী রক্ষা কমিশনের দপ্তর-কর্তৃক প্রদত্ত ওই মোটরসাইকেলটির কাগজপত্রও মেয়াদোত্তীর্ণ ছিল। তবে মেয়াদোত্তীর্ণ কাগজের জন্য আলাদা জরিমানা করেননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মেহেদী।

এসময় কবে থেকে নতুন সড়ক আইন কার্যকর হলো তা নিয়ে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়।

মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের যুগ্ম কমিশনার মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, আমরা আগে থেকেই নতুন সড়ক আইনের প্রয়োগ শুরু করেছি। তবে ১ ডিসেম্বর থেকে আমার জরিমানা করা শুরু করেছি। এবং এটি চলমান আছে, থাকবে। সকল যান-চালককে নতুন সড়ক আইন মেনে চলারও পরামর্শ দেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর