,

ধর্মঘট স্থগিতের ঘোষণায় রংপুরে পেট্রোল পাম্পে ভীড়

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগের আট জেলায় ১৫ দফা দাবিতে অর্দিষ্টকালের ধর্মঘট অবশেষে স্থগিত করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের দ্বিতীয় দিনে আজ জ¦ালানী প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের আশ্বাসে অবশেষে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়। এদিকে ধর্মঘট স্থগিতের সংবাদ ছড়িয়ে পড়ার পর সড়ক জুড়ে আবারও যান চলাচল বেড়েছে।

মোটরসাইকেল, বাস, ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান, পিকআপ, মাইক্রোবাস ও মিনিবাসের চালক ও মালিকদের তেল সরবরাহ করতে দেখা গেছে। ধর্মঘট প্রত্যাহারে স্বস্তি ফিরে এসেছে চলতি রবি মৌসুমে বোরোর বীজতলাসহ আলু, তামাক, সরিষাসহ শীতকালীন সবজি চাষাবাদ সেচ নিয়ে চিন্তিত কৃষকদের মধ্যে। অনেক কৃষককে পাম্প থেকে বেশি পরিমাণে ডিজেল ক্রয় করতেও দেখা যায়। যার ফলে স্বস্তি ফিরে এসেছে পরিবহন মালিক, শ্রমিকসহ সাধারণ মানুষের মধ্যে। এতে করে প্রতিটি পাম্পে ক্রেতাদের ভীড় দেখা গেছে।

অন্যদিকে রংপুরের ৮৫টি পাম্পসহ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন, পরিবহন ও বিপণন শুরু হয়েছে। ট্যাংকলরি পরিবহনের মালিক ও শ্রমিকরা কাজে ফিরছে।নগরীর শাপলা চত্বরের মেসার্স ইউনিক ট্রেডার্সের ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, সরকারের আশ্বাসের প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতারা ১৫ ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছে। এখন আমরা তেল বিক্রি করছি। গ্রাহকরা আর কোন ভোগান্তির শিকার হচ্ছে না।’

রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক হোসেন মংলা জানান, গতকাল দুপুরের পর থেকে শ্রমিকরা ডিপো থেকে জ্বালানি সরবরাহে অপেক্ষা করছে। বিকেলের মধ্যে তেল সরবরাহ ও পরিবহন স্বাভাবিক হবে।রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব চৌধুরি টিটু বলেন, সরকারের আশ্বাসে আপাতত ১৫ ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত হয়েছে। এর মধ্যে আমাদের দাবি বাস্তবায়নে কোন পদক্ষেপ না নেয়া হলে পরবর্তীতে সারা দেশে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

এব্যাপারে পেট্রোল পাম্প মালিক ও জ্বালানি তেল ব্যবসায়ী সমিতি রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক শাহ্ মো. সেলিম জানান, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে সরকারের বিভিন্ন দপ্তরসহ সংশ্লিষ্টদের ধর্না দিয়েও কোন কাজ হয়নি। কেউ কোন পদক্ষেপ নেয়নি। আলোচনায় বসার নাম বহুবার কালক্ষেপণ করা হয়েছে। আমরা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচী ঘোষণা করেছিলাম। জ্বালানী প্রতিমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। তাঁর সাথে বৈঠকের আশ্বাসে আমরা ধর্মঘট স্থগিত করেছি।

প্রসঙ্গত: জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি, পুলিশি হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে গত রোববার থেকে তিন বিভাগের ২৬ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এতে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। গতকাল সোমবার জ্বালানী প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের আশ্বাসে এ ধর্মঘট স্থগিত করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর