,

আহত ইডেনছাত্রী জুঁই না ফেরার দেশে

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বিজয় সরণিতে ভাড়া করা বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত ইডেন মহিলা কলেজ ছাত্রী আর নেই।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ছাত্রীর নাম আকলিমা আকতার জুঁই (২৪)। তিনি ইডেনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী।

জুঁইয়ের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। তার বাবার নাম আবুল কালাম।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, জুঁই মিরপুরের পূর্ব কাজিপাড়ায় থাকেন। সেখান থেকে উবারের মোটরসাইকেলযোগে ফার্মগেট এলাকায় কোচিংয়ে যাওয়ার সময় পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আইসিইউতে রাখার পরামর্শ দেন। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর