,

জয়া বচ্চন বললেন ধর্ষকদের প্রকাশ্যে পিটিয়ে মারা উচিত

news-image

অনলাইন ডেস্ক : ভারতের তেলেঙ্গানায় এক প্রবীণ চিকিৎসকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশটিজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সমাজবাদী পার্টির এমপি জয়া বচ্চনও এবার তাতে যোগ দিয়েছেন।

সোমবার পার্লামেন্টে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, এই ধরনের অপরাধীকে প্রকাশ্যে পিটিয়ে মারা উচিত। আমি মনে করি, এখন লোকজন সরকারের কাছে যথাযথ ও নির্দিষ্ট জবাব চাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এসব তথ্য জানা গেছে।

বুধবার রাতে হায়দারাবাদে ২৬ বছর বয়সী ওই নারীকে ধর্ষণ ও পরবর্তীতে হত্যায় চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশের নথি থেকে জানা গেছে, অভিযুক্তরা একটি বিভৎস অপরাধের পরিকল্পনা করেছিল। অভিযোগ অনুসারে তারা ওই নারীকে গলাটিপে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে ফেলে।

রাজ্যসভায় জয়াবচ্চন বলেন, এমন জঘন্য অপরাধের পরে এভাবে কতবার আমাকে দাঁড়িয়ে কথা বলতে হয়েছে, তা আমার মনে নেই। নির্ভয়া, কাঠুয়া ও তেলেঙ্গনায় যা ঘটেছে, মানুষ সরকারের কাছে এর সঠিক জবাব দাবি করছে।

সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, সরকার কী করেছে? কীভাবে তারা এসব মোকাবেলা করছে? আক্রান্তরা কতটা ন্যায়বিচার পাচ্ছেন? আমি কারও নাম বলছি না, নিরাপত্তা বাহিনীর কি দায়িত্ব বহন করা উচিত না? তেলেঙ্গানায় যা ঘটেছে, তা কেন বন্ধ করা গেল না?

এআইএডিএমকে এমপি ভিজিলা সত্যনাথ নিজের বক্তব্য দেয়ার সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, তার দেশ নারী ও শিশুদের জন্য নিরাপদ না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর