,

নতুন অবৈধ বসতির পরিকল্পনা ইসরাইলের

news-image

নিউজ ডেস্ক : ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে একের পর এক অবৈধ বসতি গড়ে তুলছে ইসরাইল।

এবার দখলকৃত পশ্চিমতীরের হেবরন শহরে নতুন করে অবৈধ বসতি গড়ার পরিকল্পনা করছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। খবর আনাদোলুর।

দখলদার রাষ্ট্রটির প্রতিরক্ষামন্ত্রী নাফতালি ব্যানেট এরই মধ্যে ওই অবৈধ বসতি স্থাপনের অনুমোদনও দিয়েছেন।

ইতিমধ্যে হেবরন পৌর কর্তৃপক্ষের কাছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর নতুন করে ওই অবৈধ বসতি গড়ার অনুমোদনের কাগজপত্র পাঠানো হয়েছে।

প্রাচীন শহর হেবরনের ইব্রাহিমি মসজিদ ও ইহুদি বসতি আব্রাহাম অ্যাভিনিউর মধ্যবর্তী স্থানে পুরনো মার্কেট ভেঙে নতুন ওই ইহুদি বসতি গড়ে তোলা হবে।

হেবরনে এক লাখ ৬০ ফিলিস্তিনির বসবাস। অন্যদিকে সেখানে গড়ে তোলা অবৈধ বসতিতে কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে বাস করছে ৫০০ ইহুদি সেটেলার।

আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে একের পর এক অবৈধ বসতি গড়ে তুলছেন ইহুদিরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর