সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের আয়ু আর খুব একটা নেই : এলডিপি

news-image

নিউজ ডেস্ক : সরকারের আয়ু আর খুব একটা নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি-অলি) প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল। তিনি বলেছেন, ‘গত ১০ বছর দেশের মানুষ আওয়ামী লীগের সোনার ছেলেদের তাণ্ডবলীলা দেখেছে। এবার অবাক হয়ে গেছে ছাত্রলীগ, যুবলীগ কীভাবে চাঁদাবাজি-টেন্ডারবাজি, জুয়ার আসর বসিয়ে, ক্যাসিনো চালিয়ে কোটি কোটি টাকা লুট করেছে। তাই বলতে হয়—সরকার সমুদ্রে ডুবে গেছে। তারা এমন খাদে পড়েছে যে, তাদের আর নিষ্কৃতি নাই। সরকারের পতন এখন সময়ের ব্যাপার।’

সোমবার সকালে পূর্ব পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা এবং জনগণের দুর্ভোগে জনতার প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।

জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করে ইসমাইল হোসেন বেঙ্গল বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র মুক্তি পাবে না। জাতীয় ঐক্য সৃষ্টি ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত হবে। গণতন্ত্রও মুক্ত হবে। এজন্য রাজপথে লড়াই-সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, আজকে আন্দোলনের সময় এসেছে। প্রস্তুতি নিন। এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া যেতে পারে না। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করলে এদেশের মানুষ আবারও গণতন্ত্র ফিরে পাবে।

এতে উপস্থিত ছিলেন এলডিপির যুগ্ম মহাসচিব তমিজ উদ্দীন টিটু, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজি, যুববিষয়ক সম্পাদক সফিউল বারী রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে